সিরাজগঞ্জে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

সিরাজগঞ্জে ফুটবল টুর্নামেন্টের আয়োজন

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলার উদ্যোগে আগামীকাল বিকেল ৩টায় সিরাজগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট

মৎস্যজীবী সমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া চেতনা বিকাশের লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে পৌরসভা মৎস্যজীবী দল এবং কালিয়া হরিপুর মৎস্যজীবী দল অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—

প্রধান অতিথি

জনাব মোঃ আমিনুল ইসলাম
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সিরাজগঞ্জ।

বিশেষ অতিথিবৃন্দ

  • জনাব মোঃ মামুন খান
    উপজেলা নির্বাহী অফিসার, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
  • প্রিন্স মোঃ আবু সালেহ
    চেয়ারম্যান, ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড, সিরাজগঞ্জ।
  • জনাব দেবাশীষ ঘোষ
    সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ।
  • সিনিয়র উপজেলা মৎস্য অফিসার
    সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
  • সংবারী মৎস্য অফিসার
    সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
  • জনাব মোঃ মনিরুজ্জামান বাবু
    আহ্বায়ক, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সিরাজগঞ্জ।

সভাপতিত্ব করবেন

জনাব মোঃ মাহবুবুর রহমান
জেলা মৎস্য অফিসার, সিরাজগঞ্জ।

খেলাকে ঘিরে মাঠে থাকবে বর্ণাঢ্য সাজসজ্জা, সামিয়ানা, মাইকিং ব্যবস্থা এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য ৪০টি জার্সির ব্যবস্থা। টুর্নামেন্টটি সফল করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, মৎস্যজীবী নেতা ও ক্রীড়াপ্রেমীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সৌজন্যে

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

স্থান: সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম
তারিখ: আগামীকাল
সময়: বিকেল ৩:০০ ঘটিকা

সিরাজগঞ্জের ক্রীড়াপ্রেমী ও মৎস্যজীবী সম্প্রদায়ের মধ্যে এ টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

Related posts

Leave a Comment