ইনফিনিটি রয়াল ফোর্সের উদ্যোগে যমুনা নদীতে নৌকা ভ্রমণ
ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের অঙ্গসংগঠন ইনফিনিটি রয়াল ফোর্সের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আনন্দঘন ও মনোমুগ্ধকর যমুনা নদীতে নৌকা ভ্রমণ।
আগামী ১৪ রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় যমুনা নদীতে এই বিশেষ নৌকা ভ্রমণের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানটির সদস্য, কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
নৌকা ভ্রমণকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ইতোমধ্যেই উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যমুনার বিশাল জলরাশি, নির্মল বাতাস ও মনোরম প্রাকৃতিক পরিবেশে দিনটি আনন্দ ও স্মৃতিতে ভরপুর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আয়োজন
ইনফিনিটি রয়াল ফোর্স
ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের অঙ্গসংগঠন
তারিখ ও সময়
১৪ রোজ শুক্রবার | সকাল ৮:০০ ঘটিকা
স্থান
যমুনা নদী, সিরাজগঞ্জ
সৌজন্যেঃ
মোসাঃ আমেনা খাতুন সোহাগী
জেনারেল ডিরেক্টর, সেলিব্রেশন প্রোগ্রাম
ইনফিনিটি রয়াল ফোর্সের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে সময়মতো উপস্থিত হয়ে এই আনন্দঘন আয়োজনকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে।
একসাথে আনন্দ, একসাথে পথচলা সম্পর্কের বন্ধনে ইনফিনিটি রয়াল ফোর্স।
