ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড-এর পক্ষ থেকে ৫ আগস্ট ‘৩৬শে জুলাই দিবস’ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তি

ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড-এর পক্ষ থেকে ৫ আগস্ট ‘৩৬শে জুলাই দিবস’ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ৫ আগস্ট ২০২৬:

৫ আগস্ট ‘৩৬শে জুলাই দিবস’ উপলক্ষে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড দেশের শান্তি, ন্যায়, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় অগ্রগতির প্রত্যয়ে গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রিন্স মোঃ আবু সালেহ এক শুভেচ্ছা বার্তায় বলেন,

“দেশের কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। ঐক্য, সততা ও পরিশ্রমের মাধ্যমেই আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড সবসময় কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘৩৬শে জুলাই দিবস’ উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশের শান্তি, সমৃদ্ধি ও সকল নাগরিকের সুন্দর ভবিষ্যৎ কামনা করেছে এবং জাতির অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

— জনসংযোগ বিভাগ
ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

Related posts

Leave a Comment